অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ নন-মেজর বিষয় সমাজবিজ্ঞান পরিচিতি ২১২০০৯ প্রিমিয়াম সাজেশন
ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-WAD, IMF, GATT, GAD, CEDAW.
২। “Sociology is the science of social phenomena.” উক্তিটি কার?
উঃ সমাজবিজ্ঞানী এফ.এইচ গিডিংস-এর।
৩। অগাস্ট কোঁত সর্বপ্রথম কত সালে “Sociology”- শব্দটি ব্যবহার করেন?
উঃ অগাস্ট কোঁত সর্বপ্রথম ১৮৩৯ সালে Sociology শব্দটি ব্যবহার করেন।
৪। ”The Principles of Sociology” গ্রন্থটির রচয়িতা কে?
উঃ “The Principles of Sociology” গ্রন্থটির রচয়িতা হার্বার্ট স্পেন্সার।
৫। দৃষ্টবাদ’ প্রত্যয়টি কার?
উঃ অগাস্ট কোঁৎ।
৬। সংস্কৃতির ‘অসম অগ্রগতি’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটির প্রবক্তা হলো-W.F. Ogburn ।
৭। বিশ্ব পরিবেশ দিবস’ কত তারিখে উদযাপন করা হয়?
উঃ ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উদযাপন করা হয়।
৮। Urbanism’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উঃ লুইস ওয়ার্থ।
৯। মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উঃ ৬টি।
১০। দুর্যোগ কি?
উঃ দুর্যোগ হলো প্রকৃতি বা মানুষের দ্বারা সৃষ্ট এমন ঘটনা যা স্বাভাবিক সমাজজীবনকে গভীরভাবে ব্যাহত করে ….এবং মানুষ, সম্পদ ও পরিবেশের এতটা ক্ষতি সাধন করে যার মোকাবেলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ এত বেশি হয় যে, তা শুধু নিজস্ব সম্পদ দ্বারা পূরণ করা সম্ভব হয় না।”
১১। বিচ্যুত আচরণ কি?
উঃ যে সব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থি তাদেরকে বিচ্যুত আচরণ বলে।
১২। HIV কোন রোগের সৃষ্টি করে?
উঃ Retro Virus.
১৩। সমাজবিজ্ঞানের জনক কে?
উঃ অগাস্ট কোঁৎ (Auguste Comte)
১৪। Socius শব্দটি কোন ভাষার শব্দ?
উঃ ল্যাটিন ভাষা থেকে এসেছে।
১৫। “The Division of Labour is Society” গ্রন্থটি কার লেখ।
উঃ “The Division of Labour is Society” গ্রন্থটি এমিল ডুরখেইম -এর লেখা।
১৬। The Suicide কার লেখা গ্রন্থ?
উঃ ‘The Suicide’ গ্রন্থটি এমিল ডুর্খেইম-এর লেখা।
১৭। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান”- উক্তিটি কার?
উঃ ম্যাকাইভার-এর।
১৮। সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান” উক্তিটি কার?
উঃ “সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান” উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের।
১৯। “দি প্রিন্স’ গ্রন্থটির লেখক কে?
উঃ ম্যাকিয়াভেলি।
২০। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে?
উঃ প্রফেসর ড. নাজমুল করিম।
২১। হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন?
উঃ হার্বার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় চার ধরনের সমাজের কথা বলেছেন।
২২। ম্যাক্স ওয়েবারের প্রটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থটির নাম কি?
উঃ The Protestant Ethics and The Spirit of Capitalism..
২৩। সংস্কৃতি কী?
উঃ সংস্কৃতি হচ্ছে আচরণের সামগ্রিক রূপ যা মানুষ কোনো সমাজের বয়োঃজ্যেষ্ঠদের নিকট থেকে গ্রহণ করে এবং পরবর্তী বংশধরদের নিকট তা অর্পণ করে।
২৪। বস্তুগত সংস্কৃতি কি?
উঃ মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টিই হলো বস্তুগত সংস্কৃতি ।
২৫। সংস্কৃতির ভিত্তি কি?
উঃ ভাষা।
২৬। Colere শব্দটির অর্থ কী?
উঃ Colere শব্দটির অর্থ কর্ষণ বা চাষ ।
২৭। Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন।
উঃ Culture শব্দটি ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন প্রথম ব্যবহার করেন।
২৮। কার্ল মার্কস সংস্কৃতি বলতে কি বুঝিয়েছেন?
উঃ কার্ল মার্কস বলেছেন সংস্কৃতি হচ্ছে উপরিকাঠামো।
২৯। আদর্শ কাকে বলে?
উঃ আদর্শ বা Norms হচ্ছে গোষ্ঠীর বা সমাজের আচরণের মানদণ্ড।
৩০। যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়।
উঃ এমিল ডুর্খেইম-এর।
Mahbuba Khatun
Mahbuba Khatun Mitu
৩১। সামাজিক মূল্যবোধ কী?
উঃ সমাজস্থ ব্যক্তিবর্গের সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, উচিৎ-অনুচিৎ, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ইত্যাদি বিষয় সম্পর্কে সমন্বিত ধারণার আদর্শ রূপ হচ্ছে মূল্যবোধ ।
৩২। সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বের প্রবক্তা হলেন সমাজবিজ্ঞানী অগবার্ন ।
৩৩। বিশ্বায়ন কী?
উঃ বিশ্বের সকল জাতিরাষ্ট্রকে ক্রমশ পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কে অভিন্ন সূত্রে সমন্বিত করার এক বিশেষ প্রক্রিয়া হচ্ছে বিশ্বায়ন।
৩৪। মেরুকরণ কি?
উঃ Led Horace -এর মতে, শুষ্ক বা অর্ধশুষ্ক অঞ্চলে মোট ক্ষয়ের বিভিন্ন রূপের সম্মিলিত প্রয়াস হচ্ছে মেরুকরণ।
৩৫। বিশ্বায়ন সৃষ্টির উপাদানসমূহ কী?
উঃ বিশ্বায়ন সৃষ্টির উপাদানসমূহ নিম্নরূপ: (ক) তথ্য ও প্রযুক্তির বিস্ময়কর বিকাশ: (খ) বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক সংস্থার আত্মপ্রকাশ; (গ) জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থার বিকাশ ও (ঘ) গণতন্ত্রের প্রসার।
৩৬। আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি বা আছে তা হলো সভ্যতা।”- উক্তিটি কার?
উঃ ম্যাকাইভার ও পেজ।
৩৭। সামাজিক পরিবর্তনের দুটি কারণ লিখ।
উঃ সামাজিক পরিবর্তনের প্রধান ৫টি কারণ হচ্ছে- ১. প্রযুক্তিগত পরিবর্তন, ২. সাংস্কৃতিক পরিবর্তন, ৩. জীবতাত্ত্বিক পরিবর্তন, ৪. অর্থনৈতিক পরিবর্তন ও ৫. রাজনৈতিক পরিবর্তন।
৩৮। নগর দারিদ্র্য কি?
উঃ গ্রামের লোকজন উন্নত জীবনযাপন কর্মসংস্থানের সন্ধানে শহরে আসে, ফলে শহর বা নগরের লোকসংখ্যা অধিক হারে বৃদ্ধি পায় এবং এক শ্রেণির মানুষের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকাকেই নগর দারিদ্র্য বলা হয়।
৩৯। বস্তি কি?
উঃ আর্থসামাজিক সুযোগ-সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে দুর্বল, ভঙ্গুর ও অপরিচ্ছন্নভাবে যখন কোনো ঘনবসতিপূর্ণ নোংরা আবাসস্থল গড়ে তোলে তখন তাকে বস্তি বলে।
৪০। বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে?
উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
৪১। সামাজিক অসমতা কি?
উঃ সামাজিক অসমতা হচ্ছে পদ মর্যাদা, ক্ষমতা, অবস্থান, সম্পদ, সুযোগ-সুবিধা পুরস্কার ইত্যাদিতে অসম অনাকাঙ্খিত পার্থক্য।
৪২। সামাজিক অসমতার প্রধান কারণ কী?
উঃ অর্থনৈতিক বৈষম্য।
৪৩। শ্রেণির ধারণাটি সর্বপ্রথম কে দেন?
উঃ কার্ল মার্কস।
৪৪। Hegemony’ শব্দের অর্থ কি?
উঃ ‘Hegemony’ শব্দের অর্থ হলো কর্তৃত্ব।
৪৫। Caste’ শব্দটি প্রথম কারা ব্যবহার করে।
উঃ ‘Caste’ শব্দটি প্রথম পর্তুগিজরা ব্যবহার করে।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বিশ্বায়ন কী? ১০০%
২। সংস্কৃতি ও সাংস্কৃতিক আধিপত্যবাদ কাকে বলে? ১০০%
৩। মূল্যবোধ ও হেজিমিনি বলতে কি বুঝ? ১০০%
৪। সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর। ১০০%
৫। সংক্ষেপে বনশূন্যতার কারণগুলো আলোচনা কর। ১০০%
৬। জেন্ডার কি? লিঙ্গের ভিত্তিতে সামাজিক অসমতা ব্যাখ্যা কর। ১০০%
৬। অতি নগরায়ণ কি? উন্নয়নশীল দেশগুলোতে নগরায়ণের সুবিধা কী? ১০০%
৭। ভদ্রবেশী অপরাধ বলতে কী বোঝায়? ১০০%
৮। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বুঝ? ১০০%
৯। শ্রেণি ও জাতিবর্ণের মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
১০। সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
১১। পুঁজিবাদ কি? পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১১। যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতির পার্থক্য কর। ৯৯%
১৩। প্রাকৃতিক দূর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝ?
১৪। STD কী এবং কিভাবে প্রতিরোধ করা যায়? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁৎ এর অবদান মূল্যায়ন কর। ১০০%
২। সংস্কৃতি কী? সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৩। বিশ্বায়ন কি? তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
৪। সমাজ বিবর্তন সম্পর্কিত কার্ল মার্ক্স এর তত্ত্বটি বিশ্লেষণ কর। ১০০%
৫। নারী ক্ষমতায়ন কি? নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। ১০০%
৬। বস্তি কি? মহানগরীতে বস্তি বৃদ্ধির কারণ আলোচনা কর। ১০০%
৭। দুর্যোগ ব্যবস্থাপনা কী? দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশে স্বাস্থ্যহীনতার যেকোনো পাঁচটি কারণ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৯। অপরাধ কি? অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
১০। সমাজ জীবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর। ১০০%
১১। অতি নগরায়ণ কি? উন্নয়নশীল সমাজে অতি নগরায়ণের প্রভাব আলোচনা কর। ৯৯%
১২। সামাজিক নিয়ন্ত্রণ কী? সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর। ১০০%
১৩। বিচ্যুতি কী? বিচ্যুতি সম্পর্কিত মার্টনের মতবাদ আলোচনা কর।৯৯%
অথবা, সংক্ষেপে সমাজের ধরন সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। ৯৯%
১৪। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ৯৯%
১৫। সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা কর। ৯৯%
