মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২৩ (অনুষ্ঠিতব্য ২০২৬)
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
“বাংলাদেশের রাজনীতি: ইস্যু ও প্রবণতাসমূহ”
(বিষয় কোড: ৩১১৯০৫)

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১। রূপকল্প ২০২১ কী? যুক্তফ্রন্টের ২১ দফার প্রধান চারটি দফা লেখ।
২। ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি সম্পর্কে ধারণা দাও।
৩। ছয় দফা কর্মসূচি ও ইনডেমনিটি (Indemnity) অধ্যাদেশ কী?
৪। অসামরিকীকরণ কী? বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি সম্পর্কে সংক্ষেপে লেখ।
৫। ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝায়? ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল আলোচনা কর।
৬। অপারেশন সার্চলাইট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে কী বুঝায়?
৭। দ্বিজাতি তত্ত্ব ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব বলতে কী বুঝায়?
৮। জাতীয় সংহতি বলতে কী বুঝায়? বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা কর।
৯। স্বপ্নদর্শী নেতৃত্ব কী? বাংলাদেশের রাজনীতিতে বিরোধপূর্ণ ইস্যুসমূহ আলোচনা কর।
১০। তমুদ্দুন মজলিস কী? তমুদ্দুন মজলিস কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
১১। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের গুরুত্ব আলোচনা কর।
১২। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
১৩। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১৪। আইনের শাসন ও গণতন্ত্রের সম্পর্ক বর্ণনা কর।
১৫। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কারণসমূহ আলোচনা কর।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১। বাংলাদেশের বর্তমান সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা বর্ণনা কর।
অথবা, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।
২। বাংলাদেশের বর্তমান সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩। বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব ও কার্যাবলি আলোচনা কর।
৪। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ৬ দফা কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা কর।
৫। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য আলোচনা কর।
অথবা, ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৬। ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার বিবরণ দাও। জনগণের সকল অংশকে কি ইহা সন্তুষ্ট করতে পেরেছিল?
৭। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক তাৎপর্য আলোচনা কর।
৮। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
৯। ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর।
১০। বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের ক্ষেত্রে প্রধান বাধাসমূহ কী কী? এগুলো কীভাবে দূর করা সম্ভব তা আলোচনা কর।
১১। দুর্নীতি দমন কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
১২। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩। আইনের শাসন কী? বাংলাদেশে আইনের শাসন নিশ্চিতকরণের উপায়সমূহ আলোচনা কর।
১৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি আলোচনা কর।
১৫। ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারির প্রেক্ষাপট বিশ্লেষণ কর।