সমাজকর্ম বিভাগের মাস্টার্স ফাইনাল পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য ২০২৬)
বিষয়: শিল্প সম্পর্ক ও শ্রম আইন
(কোড: ৩১২১০৫)।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উত্তম শিল্প সম্পর্কের পূর্বশর্তগুলো উল্লেখ কর।
২। শিল্প বিরোধ কাকে বলে? শিল্প বিরোধের ধরন নির্দেশ কর।
৩। বহুবাদী মতবাদের ধারণা দাও। অথবা, একত্ববাদী মতবাদের গুরুত্ব কী?
৪। শ্রম আইনের এবং শিল্প-সম্পর্কের বৈশিষ্ট্য উল্লেখ কর।
৫। ধর্মঘট ও লক-আউটের পার্থক্য নির্দেশ কর।
৬। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।
৭। শিল্প বিরোধের পূর্বশর্ত লেখ। অথবা, ট্রেড ইউনিয়নের উদ্দেশ্য কী?
৮। শ্রম আইন ও শ্রম আন্দোলন বলতে কী বোঝায়?
৯। শিল্প সম্পর্ক, শ্রম আইন ও যৌথ দরকষাকষির সংজ্ঞা দাও।
১০। ১৯২৩ সালের শ্রমিক ক্ষতিপূরণ আইনের গুরুত্ব লেখ।
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। শিল্প সম্পর্ক উন্নয়নের উপায়গুলো আলোচনা কর। শিল্প সম্পর্কের তত্ত্বগুলো সংক্ষেপে আলোচনা কর।
২। শিল্প বিরোধের কারণগুলো আলোচনা কর। শিল্প বিরোধ মীমাংসার পদ্ধতিসমূহের বিবরণ দাও।
৩। শিল্প সম্পর্কের মডেলগুলো আলোচনা কর। যৌথ দরকষাকষি প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা কর। অথবা, যৌথ দরকষাকষির সংজ্ঞা ও উদ্দেশ্য আলোচনা কর।
৪। শ্রম আদালত গঠন ও কার্যাবলি আলোচনা কর। অথবা, শ্রম আন্দোলনে ILO এর প্রভাব বর্ণনা কর।
৫। ১৯২৫ সালের ভবিষ্যৎ তহবিল (Provident Fund) আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখ।
৬। বাংলাদেশে ট্রেড ইউনিয়নের কার্যাবলি আলোচনা কর।
৭। ধর্মঘট কী? ধর্মঘটের ধরনগুলো বর্ণনা কর।
৮। শিল্প সম্পর্কের মার্কসীয় তত্ত্ব সমালোচনাসহ বর্ণনা কর।
৯। ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী নিয়োগ ও চাকরির শর্তাবলি আলোচনা কর।
১০। মাতৃত্ব কল্যাণ আইন ১৯৩৯ এর বিশেষ দিকসমূহ ও গুরুত্ব আলোচনা কর।
