মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২৩ (যা ২০২৬ সালে অনুষ্ঠিত)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
বিষয়: মুসলিম ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস
(বিষয় কোড: ৩১১৬০৫)।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১. সম্রাট আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা কর।
২. ‘প্রীতিলতা’র পরিচয় দাও। অথবা, সমাজে নারীর মর্যাদার বর্ণনা দাও।
৩. মুসলিম শাসিত ভারতে অমুসলিমদের অধিকার ও মর্যাদা সংক্ষেপে বর্ণনা কর।
৪. মনসবদারী ব্যবস্থা কী? ব্যাখ্যা কর। অথবা, ভক্তি আন্দোলন কী? ব্যাখ্যা কর।
৫. কবুলিয়ত ও পাট্টা সম্পর্কে ধারণা দাও।
৬. মুহতাসিবের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ কর।
৭. টোডরমলের জাবতি প্রথা বলতে কী বুঝায়? মাল জামিনি প্রথা সম্পর্কে লেখ।
৮. ‘ইকতা’ ব্যবস্থা কী? ব্যাখ্যা কর।
৯. ভারতকে কেন ‘নৃতাত্ত্বিক জাদুঘর’ বলা হয়?
১০. অমুসলিমদের প্রতি মুসলিম শাসকদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর।
১১. মধ্যযুগীয় বাংলার গ্রাম সম্পর্কে ধারণা দাও।
১২. সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল কী ছিল?
১৩. জাট ও সাওয়ার বলতে কী বুঝ? ভারতীয় মুসলিম ইতিহাসের অন্যতম উৎস হিসেবে মুদ্রার গুরুত্ব ব্যাখ্যা কর।
১৪. ‘বনদেগান-ই-চাহেলগান’ ও মদ্যপান সম্পর্কে একটি টীকা লিখ।
১৫. মুঘল আমলের কুটির শিল্পের বর্ণনা দাও।
১৬. মুসলিম ভারতের নগরায়ন ব্যবস্থার বর্ণনা দাও।
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১. মুসলিম ভারতের গ্রামীণ জীবনের একটি বাস্তব চিত্র অঙ্কন কর।
২. ভক্তি আন্দোলন কী? ভারতে ভক্তি আন্দোলনের বিস্তারে তামিল গায়কদের ভূমিকা লেখ।
৩. ভারতে ইসলাম ধর্মান্তরের প্রধান কারণগুলো ব্যাখ্যা কর। অথবা, ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে ইসলামের প্রভাব আলোচনা কর।
৪. মুসলিম ভারতে উদযাপিত প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসবগুলোর ওপর একটি প্রবন্ধ রচনা কর।
৫. মুসলিম ভারতের শিক্ষা ব্যবস্থার বিবরণ দাও। অথবা, সুলতানি আমলের শিক্ষাব্যবস্থার বিবরণ দাও।
৬. সুলতান আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব নিরূপণ কর।
৭. মুঘল আমলের কৃষকদের শ্রেণিবিন্যাসের বিশদ বিবরণ দাও। অথবা, মুঘল ভারতের কৃষি উৎপাদন ব্যবস্থার বিবরণ দাও।
৮. মধ্যযুগে ভারতের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর এবং জনজীবনে সেগুলোর প্রভাব ব্যাখ্যা কর।
৯. ফ্রাঁসোয়া বার্নিয়ারের ভ্রমণ বৃত্তান্তের আলোকে ভারতের আর্থ-সামাজিক অবস্থার বিবরণ দাও।
১০. প্রধান প্রধান বন্দর নগরী এবং আমদানি ও রপ্তানি সামগ্রীর উল্লেখপূর্বক মুঘল ভারতের ব্যবসা-বাণিজ্যের গতি-প্রকৃতি বিশ্লেষণ কর।
১১. মুসলিম ভারতের ভূমির শ্রেণি ও মালিকানার ধরন বিশ্লেষণ কর। অথবা, সুফিবাদ কী? ভারতে সুফিবাদের উত্থান ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
১২. মুসলিম ভারতীয় বিচার ব্যবস্থায় ‘দিওয়ান-ই-মাজালিম’ ও মুহতাসিবের কার্যক্রম বর্ণনা কর।
১৩. মোঘল আমলে মুসলিম ও অমুসলিম নারীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৪. ভক্তি আন্দোলনে রামানুজ ও রামানন্দের ভূমিকা পর্যালোচনা কর।
১৫. মধ্যযুগের ভারতের সমাজ ও রাজনীতিতে উলেমা শ্রেণির ভূমিকা উল্লেখ কর।
১৬. ভারতীয় মুসলিম সমাজ বিকাশে সুফিদের অবদান মূল্যায়ন কর।
