মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত ২০২৬
বিভাগঃ বাংলা (বাংলা উপন্যাস বিষয়কোড: 311003)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১। ‘চিহ্ন’ উপন্যাসের ওসমান চরিত্রটি সংক্ষেপে আলোচনা কর।
২। সাঁওতালদের জীবনে ইংরেজরা কী পরিবর্তন আনে?
৩। অধিকারী কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, কপালকুণ্ডলা ও কাপালিকের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪। সন্দীপের মতে প্রকৃতির ধর্ম কী? অথবা, বিনোদিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫। “ধর্মকে তুমি বন্দি করে রাখ, কর্মের বন্ধনে।” – কে, কাকে, কোন প্রসঙ্গে এ কথা বলেছে?
৬। সিধুর ফাঁসির ঘটনা সংক্ষেপে বর্ণনা কর। অথবা, মহেশ্বর কাঁপুন গদাইয়ের ভূমিকা ব্যাখ্যা কর।
৭। মালতীয় মেয়ে আনন্দকে দিয়ে হেমন্তের কী ভাবান্তর হয়? সংক্ষেপে লেখ।
৮। “জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ণ” – কোথায় এবং কেন? অথবা, কৃষ্ণকান্তের উইলে দানপত্রের উলটপালট কতবার এবং কেন হয়েছিল?
৯। “ইঁদুর থাকেন এই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।” – ব্যাখ্যা কর।
১০। ‘পঞ্চগ্রাম’ উপন্যাস অবলম্বনে সেকালের সাথে একালের পার্থক্য তুলে ধর।
১১। ‘যোগাযোগ’ উপন্যাসের দ্বন্দ্বের কারণ কী? সংক্ষেপে লেখ। অথবা, দরিয়া বিবি কে? উপন্যাসে তার ভূমিকা কী?
১২। স্বদেশী আন্দোলন সম্পর্কে নিখিলেশের ভাবনা কী ছিল? ব্যাখ্যা কর।
১৩। ‘গড্ডালিকা’ উপন্যাসে চাটুজ্যে পণ্ডিতের গুরুত্ব কী? অথবা, “আমি অনেক ছিলাম, আবার অনেক হইব।” – কে এ কথা বলেছিল?
১৪। “দশের দুঃখে দুঃখী, মগের সুখে সুখী, দেনু তো আমাদের সরাঞ্জামী।” – ব্যাখ্যা কর।
১৫। হেম্ব্রমের আগমনের পর সুপ্রিয়ার কী পরিবর্তন হয়েছিল? ব্যাখ্যা কর।
১৬। “প্রদীপ নিভিয়া গেল।” – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।
২। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসে ফ্রয়েডীয় দর্শনের প্রভাব আলোচনা কর।
৩। ‘চোখের বালি’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। অথবা, চোখের বালি কোন মনোবিশ্লেষণধর্মী উপন্যাস? বুঝিয়ে লেখ।
৪। ‘কৃষ্ণকান্তের উইল’ বঙ্কিমচন্দ্রের সমগ্র উপন্যাস সাহিত্যে সার্থক ও পূর্ণাঙ্গ সামাজিক উপন্যাস – এ প্রসঙ্গে তোমার মতামত দাও। অথবা, কৃষ্ণকান্তের উইলে নীতিবাদী বঙ্কিম ও শিল্পী বঙ্কিমের যে দ্বন্দ্ব তা বিশ্লেষণ কর।
৫। ‘ঘরে বাইরে’ উপন্যাসের আলোকে বিমলার চরিত্র বিশ্লেষণ কর। অথবা, রোমান্সধর্মী উপন্যাস হিসেবে ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের সার্থকতা বিচার কর।
৬। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত গ্রামীণ জীবনের পরিচয় দাও।
৭। ‘অরণ্যবহ্নি’ উপন্যাস অবলম্বনে সিধু চরিত্রটি বিশ্লেষণ কর।
৮। ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে কপিলা চরিত্রটি বিশ্লেষণ কর।
৯। “রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে।” – আলোচনা কর।
১০। ‘অরণ্যবহ্নি’ উপন্যাসে প্রান্তিক জনজীবনের পরিচয় দাও।
১১। ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। অথবা, ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের বিষয়বস্তু লিখ।
১২। ‘যোগাযোগ’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। অথবা, কপালকুণ্ডলা উপন্যাসে নবকুমার চরিত্রের বৈশিষ্ট্য লেখ।
১৩। ‘ঘরে বাইরে’ উপন্যাসের ভিত্তিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চেতনার পরিচয় দাও।
১৪। “দুই বিপরীতমুখী চরিত্রের সংঘাত ও সহাবস্থানের বেদনাময় আলেখ্যই ‘যোগাযোগ’ উপন্যাসের প্রধান উপজীব্য।” – আলোচনা কর।
১৫। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত সমাজ ও রাজনীতির পরিচয় দাও।
১৬। আঞ্চলিক উপন্যাস হিসেবে ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের সার্থকতা বিচার কর।
১৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।