ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় রসায়ন ষষ্ঠ পত্র মৌলিক বিশ্লেষণীয় রসায়ন ১৩২৮০৩ প্রিমিয়াম সাজেশন
ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পারমাণবিক বর্ণালি কী?
উঃ নিকটবর্তী অবলোহিত রশ্মি অঞ্চলে বিকিরণ গ্যাসীয় অবস্থার পারমাণবিক পদার্থে আপতিত করে উত্তেজিত করার পর, উত্তেজিত পদার্থ শোষিত শক্তি বিকিরণের ফলে যে বর্ণালির সৃষ্টি করে, তাকে পারমাণবিক বর্ণালি বলা হয়।
২। বিশ্লেষণীয় রসায়ন কী?
উঃ প্রাকৃতিক ও কৃত্রিম পদার্থের সনাক্তকরণ, পৃথকীকরণ, গঠন নির্ধারণ এবং পরিমাণগত বিশ্লেষণ দ্বারা যৌগের বিভিন্ন মৌল উপাদানের সঠিক পরিমাণ নির্ধারণ রসায়ন বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বিশ্লেষণীয় রসায়ন বলে।
৩। ডিফিউশন কারেন্ট বলতে কী বুঝ?
উঃ ক্যাথোডের পৃষ্ঠতলে বিদ্যুৎ প্রবাহের ঘনত্ব খুব বেশি হওয়ায় তার আশেপাশের বিজারণযোগ্য আয়নসমূহ ঐ তড়িৎদ্বারে পূনর্বিন্যস্ত করা হয়। ফলে ক্যাথোডের নিকটবর্তী আয়নের ঘনমাত্রা দ্রবণের অভ্যন্তরভাগের ঘনমাত্রা অপেক্ষহ্রাস পায়। ঘনমাত্রার এই পার্থক্যের দরুণ দূরবর্তী আয়নসমূহ ব্যাপন ক্রিয়ার মাধ্যমে ধাবিত হয়।এই ব্যাপন ক্রিয়ার ফলে যে বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় তাকে প্রতিসরণ বিদ্যুৎ প্রবাহ বা ডিফিউশন কারেন্ট বলে।
৪। অনুপ্রভা বলতে কী বুঝ?
উঃ উত্তেজনার উৎস বন্ধ করে দেওয়ার পরেও যথেষ্ট সময় ধরে উত্তেজিত অণু বা পরমাণু থেকে বিকিরণ বা রেডিয়েশন নিক্ষেপণকে অনুপ্রভা বলে।
৫। ফাঁকা পরিমাপন কী?
উঃ কোনো পদার্থের মাপনের সময় একই পদ্ধতি অনুসারে একই বিকারক দ্রব্য ব্যবহার করে যে পদার্থটি মাপা হচ্ছে সেই পদার্থটি যোগ না করে পাশাপাশি অনুরূপ আরেকটি পরিক্ষা কার্য চালানোর পদ্ধতিকে ফাঁকা পরিমাপন বলে।
৬। দ্রাব্যতা গুণফল কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নসমূহের mol/L এককে ঘনমাত্রার গুণফলকে লবণটির দ্রাব্যতা গুণফল বলা হয়।
৭। দ্রাব্যতা গুণফল কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে তার উপাদান আয়নসমূহের mol/L এককে ঘনমাত্রার গুণফলকে লবণটির দ্রাব্যতা গুণফল বলা হয়।
৮। গড় বিচ্যুতি কী?
উঃ একই ধরনের পরীক্ষা পদ্ধতিতে প্রাপ্ত লব্ধ সমজাতীয় রাশিসমূহের সাথে প্রাপ্ত রাশিসমূহের গাণিতিক গড়ের পার্থক্যের গড়কে গড় বিচ্যুতি বলা হয়।
৯। বিয়োজন মাত্রা কাকে বলে?
উঃ স্থির তাপমাত্রায় ও চাপে কোনো পদার্থের মোট অণু সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয়, তাকে ঐ অবস্থায় পদার্থটির বিয়োজন মাত্রা বলে। একে সাধারণত a দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
১০। t পরীক্ষা কী?
উঃ যে পরীক্ষার মাধ্যমে কোনো নুমনার পরীক্ষালব্ধ কোনো গড় মানের সঙ্গে কোনো প্রমাণ মানের তুলনার মাধ্যমে দুই সেট উপাত্তের গড় মানের মধ্যে যে পার্থক্য নিরূপণ করা হয় তাকে – পরীক্ষা বা t-test বলে।
১১। UV-visible অঞ্চল কাকে বলে?
উঃ যে তড়িৎ চৌম্বকীয় অঞ্চল 10nm – 250nm তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত থাকে তাকে অতি বেগুনি ও দৃশ্যমান অঞ্চল বলে। তড়িৎ চৌম্বক বর্ণালির অতীব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বর্ণালি অঞ্চল হিসেবে অতিবেগুনি এবং দৃশ্যমান (UV-VIS) অঞ্চলকে পরিগণিত করা হয়।
১২। জটিল-মাত্রিক টাইট্রেশন কী?
উঃ যে সকল টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে দ্রবণে বহুদন্তী লিগ্যান্ড তাদের ইলেকট্রন জোড় প্রদানের দ্বারা ধাতব আয়নের সাথে তাৎক্ষণিক মাত্রিক বিক্রিয়ার মাধ্যমে অত্যন্ত সুস্থিত জটিল যৌগ গঠন করে ঠিক শেষ বিন্দুতে ধাতব নির্দেশকের তীক্ষ্ণ বর্ণ পরিবর্তন দেখায় তাদেরকে জটিলমাত্রিক টাইট্রেশন (Complexometric titration) বলা হয়।
১৩। DTA কার্ড কী?
উঃ ডিফারেন্সিয়াল তাপমাত্রাকে ডিফারেন্সিয়াল তাপীয় বিশ্লেষণে সময়ের বিপরীতে বা তাপমাত্রার বিপরীতে অঙ্কন করা হলে যে কার্ড পাওয়া যায় তাকে DTA কার্ভ বা Thermogram বলে।
১৪। অধঃক্ষেপণ কী?
উঃ অধঃক্ষেপণ হলো কোনো দ্রবণের অদ্রবণীয় অংশ যা দ্রবণের ভারী অংশ। এরা দ্রবণে বিয়োজিত হয় না। যেমন : কোনো অজ্ঞাত দ্রবণে ক্লোরাইড পরিমাণ নির্ণয় করার জন্য ১০ প্রমাণ সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা অধঃক্ষেপনের সৃষ্টির মাধ্যমে আয়তনিক বিশ্লেষণ করা হয়।
১৫। অ্যাবসরবেল কাকে বলে?
উঃ শোষণ বর্ণালি বিশ্লেষণের ক্ষেত্রে সব সময় ব্যবহৃত হয় এমন একটি রাশি যা অতিক্রান্ত সময়ে অ্যাবজরবেন্স, A = logi এখানে, I ও I, যথাক্রমে নমুনা সেলের উপর আপতিত ও তার মধ্য দিয়ে প্রেরিত আলোর তীব্রতা।
১৬। লিগ্যান্ড কী?
উঃ জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু বা আয়নকে পরিবেষ্টনকারী মুক্ত ইলেকট্রন জোড় যুক্ত পরমাণুবিশিষ্ট অণু বা আয়নসমূহকে লিগ্যান্ড (ligand) বলা হয়। যেমন- NH, CIT, CO. CN প্রভৃতি।
১৭। poH কাকে বলে?
উঃ কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলা হয়। POH = – logo [OH ]
১৮। টাইট্রেশন কী?
উঃ যে প্রক্রিয়ায় কোনো উপযুক্ত নির্দেশক ব্যবহার করার মাধ্যমে কোনো জানা মাত্রার দ্রবণের সাথে অজানা মাত্রার দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে দ্রবণ দু’টির পরিমাণগত বিক্রিয়ার জন্য পরস্পরের প্রয়োজনীয় আয়তন নির্ণয় করা হয় তাকে টাইট্রেশন বা অনুমাপন বলা হয়।
১৯। নরমালিটি কী?
উঃ কোনো দ্রবণের প্রতি লিটার দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ওজনের সংখ্যাকে ঐ দ্রবণের নরমালিটি বলা হয়।
নরমালিটি N =W₂/X × =1/V গ্রাম তুল্য/লিটার।
২০। ক্রোমোফোর কী?
উঃ যে সকল গ্রুপ বা পরমাণুর উপস্থিতির জন্য কোনো অণু দৃশ্যমান অঞ্চলের আলো শোষণের মাধ্যমে অণুটি বর্ণযুক্ত হয় তাদের একত্রে ক্রোমোফোর বলে।
২১। সার্থক সংখ্যা কী?
উঃ ০ হতে ৯ পর্যন্ত এই দশটি অঙ্কের মাধ্যমে বর্তমানে সকল মান প্রকাশ করা হয়। এই দশটি অখণ্ড অঙ্ককে digit বলে। কোনো মান যে সকল অঙ্ক পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায় তার পরবর্তী অঙ্ক পর্যন্ত সকল অখণ্ড অঙ্ককে অর্থবহ অঙ্ক বলা হয়।
২২। প্রমাণ বিচ্যুতি কি?
উঃ কোন পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত সমজাতীয় রাশিসমূহের গাণিতিক গড় হতে এদের গড় বিচ্যুতিসমূহের বর্গের সমষ্টিকে রাশিসমূহের সংখ্যা অপেক্ষা এক কম দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে প্রমাণ বিচ্যুতি বলে। প্রমাণ বিচ্যুতি S = (xi−x) + (x22 – X +… … + (xn = x) 2 n – 1.
২৩। F-test বলতে কি বুঝ?
উঃ দুইটি ভিন্ন ধরনের যান্ত্রিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষালব্ধ দুই সেট ডাটা বা উপাত্তের ভেদমানের অনুপাতকে F – পরীক্ষা বলে। এরূপ উপাত্তের যথাযথ তুলনা করার পরীক্ষাকে F – পরীক্ষা বা F – Test বলা হয়।
S2 F = 520 (SA > Su)|
২৪। নির্দেশক বলতে কি বুঝ?
উঃ যে সকল পদার্থ টাইট্রেশন মাধ্যমে উপস্থিত থেকে পদার্থের বর্ণের পরিবর্তন বা অন্য কোনো ভৌত পরিবর্তনের দ্বারা ট্রাইটেশনের সমাপ্তি বিন্দু নির্ণয় করা যায়, সে সব পদার্থকে নির্দেশক বলে। যেমন- মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনলফথ্যালিন ইত্যাদি।
২৫। Na, EDTA দ্রবণের pH কত?
উঃ Na2EDTA দ্রবনের pH 8-10 এর মধ্যে রাখা হয়।
২৬। Na, EDTA যৌগের সন্নিবেশ সংখ্যা কত?
উঃ Na, EDTA যৌগের সন্নিবেশ সংখ্যা ৬।
২৭। KMnO4 কি সেকেন্ডারি স্টান্ডার্ড পদার্থ?
উঃ হ্যাঁ । KMnO4 একটি সেকেন্ডোরি স্ট্যান্ডার্ড পদার্থ।
২৮। মোলার দ্রবণ কি?
উঃ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবনের প্রতি লিটার আয়তনে এক মৌল দ্রব দ্রবীভূত থাকলে যে দ্রবনকে ঐ দ্রবের মোলার দ্রবণ বলে।
২৯। ভ্রান্তি কি?
উঃ কোনো নমুনার বিশেষ কোনো ধর্মের সত্যিকার মান এবং পরীক্ষালব্ধ মানের পার্থক্যকে পরম ভ্রান্তি বা ভুল বলে। অর্থাৎ, E = D – T.
৩০। নমুনা চয়ন কি?
উঃ যে উপায়ে বিশাল মানের কোনো বস্তু হতে সে বস্তুর গঠনের সত্যিকার একটি প্রতিনিধিত্বশীল একটি ক্ষুদ্র মানের অংশ সংগ্রহ করা হয় তাকে নমুনা চয়ন বলে।
৩১। অক্সোক্রোম কী?
উঃ যে সকল কার্যকরী মূলক নিজেরা বিকিরণ শোষণ করে না কিন্তু ক্রোমোফোরের বিকিরণ শোষণে লালসরণ ঘটায় এবং বিকিরণ শোষণের তীব্রতা বাড়ায় (e. বৃদ্ধি করে) তাকে অক্সোক্রোম বলে।
৩২। কমপেক্সনসমূহ কী?
উঃ অ্যামিনো পলিকার্বাক্সিলিড এসিড জাতীয় যে সকল বহুদন্তী লিগ্যান্ড দ্রবণে বিভিন্ন ধাতব আয়নের সাথে তাৎক্ষণিক এবং পরিমাণগতভাবে অত্যন্ত সুস্থিত জটিল যৌগ গঠন করে থাকে তাদের কমপেক্সন বলা হয়।
৩৩। শিখা ফটোমিতির সংজ্ঞা দাও।
উঃ কোনো ধাতু লবণের দ্রবণকে অনুজ্জল শিখার উপর স্প্রে করা হলে, নির্দিষ্ট বর্ণের যে আলো বের হয়, তার উজ্জ্বলতা মেপে দ্রবণে ধাতু আয়নের ঘনত্ব মাপার পদ্ধতিকে শিখা ফটোমিতি বলা হয়।
৩৪। সহ-অধঃক্ষেপণ কী?
উঃ দ্রবণ হতে অধঃক্ষেপ পৃথক হওয়ার সাথে সাথে অনেক সময়েই কিছু দ্রবনীয় অপদ্রব্য পৃথক হয়ে আসে। এ ঘটনাকে সহ-অধঃক্ষেপন হিসাবে আখ্যায়িত করা হয়।
৩৫। থার্মোগ্রাম কী?
উঃ থার্মোগ্রাফিক ক্য বাগুলো সাধারণত বৈদ্যুতিক চৌম্বকীয় বর্ণলীটির দীর্ঘ ইনফ্রারেড পরিসরে রেডিয়েশনের সনাক্ত করে এবং সে বিক্রিরণের চিত্র তৈরি করে যাকে থার্মোগ্রাম বলে।
৩৬। জটিল যৌগের স্থিতিশীলতা ধ্রুবক কী?
উঃ কোনো জটিল যৌগের স্থায়ীত্ব নির্ভর করে যৌগের স্থায়ীত্ব ধ্রুবকের উপর। স্থায়িত্ব ধ্রুবককে K দ্বারা প্রকাশ করা হয়। K = [(MY) (n-4)+] [M”+”] × [Y – 4]
৩৭। রেডক্স নির্দেশক কী?
উঃ আয়তনিক বিশ্লেষণে যেসব পদার্থ উপস্থিত থেকে নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে কোনো বিক্রিয়ার শেষ বিন্দু নির্দেশ করে তাকে নির্দেশক বলে। জারণ-বিজারণ – বিক্রি যায় যে নির্দেশক ব্যবহার করা হয় তাকে জারণ-বিজারণ নির্দেশক বলে। যেমন- ডাইফিমাই অ্যামিন।
৩৮। মাপনের নির্ভুলতা কাকে বলে?
উঃ কোনো প্রক্রিয়ার মাধ্যমে নির্ণীত কোনো কিছুর পরিমাপের সাথে সত্যিকার সর্বোচ্চ সম্ভাব্য মানের সমতাকে মাপনের নির্ভুলতা বলে ।
৩৯। জারণ-বিজারণ টাইট্রেশন কাকে বলে?
উঃ যে টাইট্রেশনে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জারক দ্রবের প্রমাণ দ্রবণের সাথে অজানা মাত্রার বিজারক দ্রবে দ্রবণের অথবা বিজারক দ্রবের প্রমাণ দ্রবণের সাথে অজানা মাত্রার জারক দ্রবণের বিক্রিয়া ঘটানো হয়ে থাকে তাকে জারণ-বিজারণ টাইট্রেশন বলা হয় ।
৪০। তড়িৎ চুম্বকীয় বিকিরণ কী?
উঃ বিকিরণের প্রবাহের দিকের সাথে পরস্পর সমকোণে অবস্থিত অগ্রগামী তরঙ্গ বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্রের সাথে জড়িত থাকলে তাকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলে।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। Q test কী? ব্যাখ্যা কর। ১০০%
অথবা, Q পরীক্ষা কী? Q-পরীক্ষা সম্পর্কে যা জান লিখ।
২। DTA ও DSC এর মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৩। মাপনের নির্ভুলতা ও সূক্ষ্মতার মধ্যে পার্থক্য কী কী? ১০০%
৪। এসিড ক্ষারক টাইট্রেশনের মূলনীতি ব্যাখ্যা কর। ১০০%
৫। বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটি প্রতিপন্ন কর। ১০০%
অথবা, বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা লিখ। ১০০%
৬। বিপরীত ট্রাইট্রেশন কি? এর প্রয়োজনীয়তা লিখ। ১০০%
৭। মাত্রিক বিশ্লেষণে বিভিন্ন প্রকার ভুলের উৎস লিখ। ১০০%
৮। EDTA টাট্রেশনে pH-এর ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৯। আচ্ছাদন ও অনাচ্ছাদন প্রক্রিয়া কী? উদাহরণ দাও। ১০০%
১০। অর্ধ-তরঙ্গ পটেনশিয়ালের তাৎপর্য বর্ণনা কর। ১০০%
১১। পোলোরোগ্রাফিক বিশ্লেষণে অক্সিজেন প্রতিবন্ধকতা ব্যাখ্যা কর। ৯৯%
১২। পারমাণবিক বিকিরণ বর্ণালীর মূলনীতি বর্ণনা কর। ৯৯%
১৩। Na EDTA কাঠামো লিখে donor atom চিহ্নিত কর। ৯৮%
১৪। নির্ধারণযোগ্য ভুলের কারণগুলোর বিবরণ দাও। ৯৮%
১৫। একক রশ্মি ও দ্বৈত রশ্মি অতিবেগুনি দৃশ্যমান স্পেক্ট্রেফটোমিটারের মধ্যে পার্থক্য লিখ। ৯৮%
১৬। 0.1M ঘনমাত্রার 250ml প্রমাণ দ্রবণ তৈরি করতে কত গ্রাম Na₂CO₃ প্রয়োজন হবে? ৯৯%
১৭। কোনো যৌগের 0.012M দ্রবণে 465 nm আলোর 10% শোষিত হলে, ঐ যৌগের কত ঘনমাত্রার দ্রবণ ঐ আলোর 65% শোষণ করবে? সেলের দৈর্ঘ্য 1cm. ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) মাত্রিক বিশ্লেষণে বিভিন্ন প্রকার ভুলের শ্রেণিবিভাগ কর। ১০০%
(খ) জটিলমাত্রিক টাইট্রেশনে EDTA এর ডাইসোডিয়াম লবণ ব্যবহার করা হয় কেন?জটিলমাত্রিক বিশ্লেষণে EDTA ব্যবহারের সুবিধাগুলো কী কী? ১০০%
২। (ক) নিকেলডাই মিথাইল গ্লাইঅক্সিমেট হিসেবে নিকেলের পরিমাণ নির্ণয়ের মূলনীতি বর্ণনা কর। ১০০%
(খ) লোহার একটি আকরিকের বিশ্লেষণে লোহার শতকরা পরিমাণ যথাক্রমে 7.08, 7.21, 7.12, 7.09, 7:16, 7.14, 7.18, 7.11. গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি ও ভেদনাংক নির্ণয় কর। ১০০%
৩। (ক) পারমাণবিক বর্ণালি উৎপাদনের দুটি পদ্ধতি বর্ণনা কর। ১০০%
(খ) একটি পারমাণবিক শোষণ শিখা ফটোমিটারের গঠন ও কার্যপ্রণালি বর্ণনা কর। ১০০%
৪। (ক) ধাতব আয়ন নির্দেশক কী? ধাতব আয়ন নির্দেশক এর শর্তসমূহ লিখ। ১০০%
(খ) বর্ণালি ফটোমিটারের গঠন ও কার্যপ্রণালি লিখ। ১০০%
৫। (ক) প্রমাণ বিচ্যুতি কী? অর্ধ-তরঙ্গ বিভব নির্ণয়ে সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%
(খ) EDTA টাইট্রেশনে বাফার দ্রবণের প্রয়োজনীয়তা লিখ। ১০০%
৬। (ক) নমুনা চয়নের বিভিন্ন পদ্ধতিগুলো কী কী? নমুনা চয়নরে কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য এবং কেন? ১০০%
(খ) বিপরীত টাইট্রেশন কী? এর প্রয়োজনীয়তা লিখ। ১০০%
৭। (ক) প্রমাণ দ্রবণ কী? 250.মি.লি ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কত গ্রাম Na₂CO₃ প্রয়োজন? ১০০%
(খ) শিখা ফটোমিতিক বিশ্লেষণের মূলনীতি লিখ। ১০০%
৮। (ক) বিয়ার-ল্যামবার্ট সূত্র হতে ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতির কারণ কী কী? ১০০%
(খ) অর্ধতরঙ্গ পটেনশিয়াল কী? অর্ধতরঙ্গ পটেনশিয়াল দ্বারা কিভাবে জটিল যৌগের স্থিতিশীলতা ধ্রুবক নির্ণয় করা যায়? ১০০%
৯। (ক) বিয়ার-ল্যাম্বার্ট সূত্র প্রতিপাদন কর। এ সাহায্যে কিভাবে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করবে? ১০০%
(খ) “জটিলমাত্রিক টাইট্রেশনে EDTA একটি কার্যকরী কমপেক্সিং এজেন্ট।” ব্যাখ্যা কর। ১০০%
১০। (ক) একটি সরল স্পেক্ট্রোফটোমিটারে বক ডায়াগ্রাম আঁক এর গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর। ১০০%
(খ) প্ৰমাণ KMnO4 দ্রবণ দ্বারা নতুনা দ্রবণে আয়রণ (II) এর পরিমাণ নির্ণয় বর্ণনা কর। ১০%
১১। টীকা লিখ : ১০০%
কিলেট প্রভাব, মোলার দ্রবণ, অম্ল-ক্ষারক টাইট্রেশন, শিখা ফটোমিতির সুবিধা, রিডক্স টাইট্রেশন, আচ্ছাদন ও অনাচ্ছাদন প্রক্রিয়া; আপেক্ষিক গড় বিচ্যুতি ও আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি; বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা, পারমাণবিক বিশ্লেষণে ভোল্টমিতির প্রয়োগ, পারমাণবিক শোষণ বর্ণালীর সুবিধা ও অসুবিধা; নির্ভুলতা ও সূক্ষ্মতা, অক্সিজেন প্রতিবন্ধকতা।
১১। (ক) অর্ধ-তরঙ্গ পটেনশিয়াল কী? এর দ্বারা কিভাবে জটিল যৌগের স্থিতিশীলতা ধ্রুবক নির্ণয় করা যায়? ৯৯%
(খ) ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিতির মূলনীতিসহ কার্যপ্রণালী বর্ণনা কর। ৯৯%
১২। (ক) বর্ণনালীমিতিক পদ্ধতিতে তুমি কিভাবে মিথাইল রেড নির্দেশকের pK এর মান নির্ণয় করবে? ৯৯%
(খ) দৃশ্যমান অতিবেগুনি বর্ণালীতে চার্জ ট্রান্সফার ব্যান্ড এবং d-d ব্যান্ডের তুলনা কর। ৯৯%
১৩। (ক) লিগ্যান্ড কী? জটিল মাত্রিক টাইট্রেশনে একদণ্ডী লিগ্যান্ডের পরিবর্তে বহুদণ্ডী লিগ্যান্ড ব্যবহার করা হয় কেন? ৯৮%
(খ) ডিফারেন্সিয়াল তাপীয় বিশ্লেষণের (DTA) প্রয়োগ বর্ণনা কর। ৯৮%
১৪। (ক) 0.1M ঘনমাত্রার অক্সালিক এসিডের দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? বর্ণনা কর। ৯৮%
(খ) চিলেট কী? চিলেটের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৮%
(গ) একটি নমুনায় 53.03% Fe রয়েছে। দুজন বিশ্লেষক এই নমুনা একই পদ্ধতি ব্যবহার করে নিম্নোক্ত ফলাফল পেল-
১ম বিশ্লেষক : 53.01; 53.07; 53.09 এবং 53.12
২য় বিশ্লেষক : 52.80; 53.20; 52.20 এবং 54.00
কোন বিশ্লেষকের ফলাফল অধিক সূক্ষ্ম এবং কোন বিশ্লেষকের ফলাফল নির্ভুল? ব্যাখ্যা কর। ৯৮%
