বিভাগ নন-মেজর
বিষয় সমাজকর্ম পরিচিতি
২১২১১১
প্রিমিয়াম সাজেশন
অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২৩
বিভাগ নন-মেজর
বিষয় সমাজকর্ম পরিচিতি
২১২১১১
প্রিমিয়াম সাজেশন
ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-COS, NASW, AIDS, UNDP, V-AID, RSS, BRAC
২। সোসাইটি’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘সোসাইটি’ গ্রন্থের লেখক ম্যাকাইভার।
৩। ইকোনোমিক্স’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উঃ ইকোনোমিক্স’ শব্দটি প্রাচীন গ্রিক শব্দ Oikonomia থেকে উৎপত্তি হয়েছে।
৪। ইংল্যান্ডে কখন এলিজাবেদীয় দরিদ্র আইন প্রবর্তন করা হয়?
উঃ ১৬০১ সালে ।
৫। স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কী?
উঃ স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম আলীগড় আন্দোলন।
৬। পেশাদার সমাজকর্ম প্রথম কোন দেশে বিকাশ লাভ করে?
৭। উঃ ইংল্যন্ডে।
৮। যৌতুক নিরোধ আইন কখন প্রণীত হয়?
উঃ ১৯৮০ সালে।
৯। বৃত্তি কী?
উঃ বৃত্তি বলতে জীবন ধারনের উপায় বা অবলম্বনকে বুঝায়।
১০। কোন দেশে প্রথম শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে?
উঃ শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয়- ইংল্যান্ডে।
১১। প্যারোল কী?
উঃ প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদান ।
১২। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
উঃ ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো হলো ৫টি। যথা- (ক) ব্যক্তি, (খ) সমস্যা, (গ) স্থান/ সংস্থা, (ঘ) পেশাদার প্রতিনিধি এবং (ঙ) প্রক্রিয়া।
১৩। সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম লিখ।
উঃ সমাজকর্মের একটি সাহায্যকারী পদ্ধতির নাম হলো সমাজকর্ম গবেষণা ৷
১৪। সমাজকর্ম কাকে বলে?
উঃ সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজকর্ম বলে ।
১৫। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
উঃ সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ওয়ালটার আর্থার ফ্রিডল্যান্ডার।
১৬। Introduction to Social Welfare’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ W.A. Friedlander (ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার)
১৭। মনোবিজ্ঞান কি?
উঃ মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া অনুধ্যানের বিজ্ঞান।
১৮। সক্ষম দরিদ্র কাকে বলে?
উঃ যারা সবল ভিক্ষুক বা কাজ করতে সক্ষম তাদেরকে সক্ষম দরিদ্র বলা হতো।
১৯। কত সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল?
উঃ ১৮৩৪ সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল।
২০। বিভারিজ রিপোর্ট কি?
উঃ বিভারিজ রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত এক প্রতিবেদন । যা ইতিহাসে বিভারিজ রিপোর্ট নামে পরিচিত।
২১। পঞ্চদৈত্য কি কি?
উঃ বিভারিজ রিপোর্টের পঞ্চদৈত্যগুলো হলো- অভাব, রোগ, অজ্ঞতা, অপরিচ্ছন্নতা এবং অলসতা।
২২। Social Diagnosis’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ম্যারি রিচমন্ড।
২৩। ফরায়েজী আন্দোলনের জনক/প্রবক্তা কে?
উঃ হাজী শরিয়তুল্লাহ।
২৪। ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উঃ রাজা রামমোহন রায়।
২৫। সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয় কত সালে?
উঃ ১৮২৯ সালে।
২৬। বাংলার বাঘ বলা হয় কাকে?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়।
২৭। বিধবাবিবাহ আইন প্রণীত হয় কত সালে?
উঃ ১৮৫৬ সালে।
২৮। ঋণ সালিশী বোর্ড কার উদ্যোগে গঠিত হয়েছিল?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক-এর।
২৯। আলীগড় আন্দোলনের জনক কে?
উঃ আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খান।
৩০। কে, কত সালে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ নবাব আব্দুল লতিফ ১৮৬৩ সালে।
৩১। মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে স্বীকৃত কে?
উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
৩২। বেগম রোকেয়া কেন বিখ্যাত?
উঃ নারীমুক্তি ও নারী জাগরণের জন্য।
৩৩। পেশা অর্থ কি?
উঃ পেশা অর্থ কোনো কারিগরি জ্ঞান ও দক্ষতাসম্পন্ন বিশেষ বৃত্তি বা কাজ।
৩৪। পেশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ পেশার দুটি বৈশিষ্ট্য হলো-১. বিশেষ জ্ঞান ও যোগ্যতা; ২. জনকল্যাণমুখিতা ।
৩৫। Rapport (র্যাপোর্ট) অর্থ কি?
উঃ Rapport (রাপোর্ট) অর্থ- পেশাগত সম্পর্ক স্থাপন।
৩৬। র্যাপে/Rapport/পেশাগত সম্পর্ক কাকে বলে?
উঃ সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য সাফল্যজনকভাবে ব্যক্তির সমস্যার সমাধান ও ব্যক্তিকে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে উভয়ের মধ্যে যে আদর্শভিত্তিক সম্পর্ক গড়ে ওঠে তাই হলো র্যাপে / Rapport/ পেশাগত সম্পর্ক।
৩৭। ইসলাম ধর্মের শেষ/মূল প্রবর্তক কে?
উঃ হযরত মুহম্মদ (সঃ)।
৩৮। খ্রিস্টধর্মের প্রবর্তক কে?
উঃ যিশুখ্রিস্ট।
৩৯। শিল্প বিপ্লব কি?
উঃ উৎপাদন ক্ষেত্রে যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগ করে সার্বিক ব্যবস্থায় আমূল, আকস্মিক ও দ্রুত পরিবর্তন সাধন বা মোটামুটি স্থায়ী ।
৪০। কল্যাণরাষ্ট্রের জনক কে?
উঃ কার্ল মার্কস।
৪১। শহর সমাজসেবা কি?
উঃ শহর সমাজসেবা হচ্ছে শহরের দরিদ্র মানুষের সেবা দান করা।
৪২। গ্রামীণ সমাজসেবা কত সালে শুরু হয়েছিল।
উঃ গ্রামীণ সমাজসেবা ১৯৭৪ সালে শুরু হয়েছিল।
৪৩। প্রবেশন কি?
উঃ প্রবেশন হচ্ছে অপরাধীর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে সাময়িক মুক্তি।
৪৪। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর নাম লিখ।
উঃ সমাজকর্মের মৌলিক পদ্ধতি হলো ৩টি। যথা- ১. ব্যক্তি সমাজকর্ম, ২. দল সমাজকর্ম ও ৩. সমষ্টি সমাজকর্ম।
৪৫। ব্যক্তি সমাজকর্মের প্রাণ কি?
উঃ ব্যক্তি।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝ? ১০০%
২। সামাজিক আইনের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৩। সতীদাহ প্রথা বলতে কি বুঝ? ১০০%
৪। কল্যাণ রাষ্ট্র কি? কল্যাণ রাষ্ট্রের কার্যাবলি লিখ। ১০০%
৫। অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্য উল্লেখ কর। ১০০%
৬। সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। ১০০%
৭। শিল্পায়নের নেতিবাচক দিকগুলো বর্ণনা কর। ১০০%
৮। বাংলাদেশে বেকারত্বের কারণগুলো লিখ। ১০০%
৯। দল/ব্যক্তি সমাজকর্মের নীতিমালা উল্লেখ কর। ১০০%
১০। সমাজকর্ম ও সমাজকল্যাণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো লিখ। ৯৯%
১২। সমাজ সংস্কারে হাজী শরীয়তুল্লাহর অবদান লিখ। ৯৯%
১৩। সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক দেখাও। ৯৯%
১৪। সমাজসংস্কার ও ফরায়েজী আন্দোলন কী? ৯৯%
১৫। ১৮৩৪ সালের দরিদ্র আইনের সংস্কারের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যাবলি আলোচনা কর। ১০০%
২। নারী শিক্ষা বিস্তার ও সমাজসংস্কারে বেগম রোকেয়ার ভূমিকা বর্ণনা কর। ১০০%
৩। সমালোচনাসহ মুসলিম পারিবারিক অধ্যাদেশ, ১৯৬১ এর ধারাসমূহ বর্ণনা কর। ১০০%
৪। বাংলাদেশের পেশাদার সমাজকর্মের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশে সমাজকর্ম কি পেশা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ১০০%
৬। কিশোর অপরাধ বলতে কি বুঝ? বাংলাদেশে কিশোর অপরাধের কারণসমূহ বর্ণনা কর। ১০০%
৭। মাদকাসক্ত কি? বাংলাদেশে মাদকাসক্তির কারণ ও প্রতিকার বর্ণনা কর। ১০০%
৮। দল বা ব্যক্তি সমাজকর্ম কি? দল বা ব্যক্তি সমাজকর্মের উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৯। ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ১০০%
অথবা, ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা কর। ৯৯%
১০। সামাজিক দলে দল সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর। ১০০%
১১। সমাজকল্যাণের বিকাশে প্রধান প্রধান ধর্মের অবদান আলোচনা কর। ৯৯%
১২। ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের প্রধান ধারাগুলো উল্লেখ কর। ৯০%
১৩। “শিল্প বিপ্লব অবিমিশ্র আশীর্বাদ নয়” —উক্তিটির যথার্থতা নিরূপণ কর। ৯৯%
১৪। দারিদ্র্যের সংজ্ঞা দাও । বাংলাদেশের দারিদ্র্য নিরসনে সমাজকর্মীর ভূমিকা নির্ধারণ কর। ৯৮%
১৫। বেকারত্ব কী? বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। ৯৮%
